শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড় তাউকতে, আছড়ে পড়বে গুজরাত উপকূলে


Odd বাংলা ডেস্ক: গুজরাট উপকূলের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউকতে (Tauktae)। বর্তমানে এটি আরব সাগরের উপর অবস্থান করছে। ক্রমশই শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তাউকতে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে এটি স্থলভাগে আছড়ে পড়বে। সোমবার সন্ধেয় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে গুজরাট উপকূলে। মঙ্গলবার সকালে পোরবন্দর ও মহুবার মধ্যে প্রবেশ করবে এই সাইক্লোন।
 
আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই ঘূর্ণিঝড়ের ফলে পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভবনগর ও বোতাড় এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেবভূমি দ্বারকা, কচ্ছ, জামনগর, রাজকোট ও মোরবি, ভালসাদ, সুরাট, ভাদোদরা, বারুচ, নবসারি, আনন্দ ও আহমেদাবাদ জেলাতেও প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। গোয়ায় ডপলার ওয়েদার ব়্যাডারের সাহায্যে এই সাইক্লোনকে ট্র্যাক করার কাজ চলছে। এর প্রতিটি মুহূর্তের উপর নজর রাখা হচ্ছে। 

সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল থেকে ১.৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ২৫ হাজার জনকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে কেউ আহত বা নিহত হননি। ৪৪টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের (NDRF) টিম কাজ করছে। পাশাপাশি SDRF ও দমকলকর্মীরাও রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.