৫১ বছরে পা দিলেন রাহুল গান্ধী, তাঁর সম্পর্কে এই তথ্যগুলি কি জানতেন?


Odd বাংলা ডেস্ক:
রাহুল গান্ধীর আজ ৫১ বছরে পা দিলেন। তাঁর রাজনৈতিক কেরিয়ার বর্ণময়। আজ তাঁর জন্মদিনে তাঁর সম্পর্কে রইল কিছু অজানা তথ্য-
১. রাজনীতিতে কেরিয়ার শুরু করার আগে, রাহুল গান্ধী মুম্বইয়ে একটি ‘আউটসোর্সিং ফার্ম’ খোলেন যার নাম 'ব্যাকঅপস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড'।
এছাড়াও তিনি লন্ডনের ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম 'মনিটর গ্রুপ'-এর সঙ্গেও কাজ করেছেন।
২. ২০০৪ সালে, কংগ্রেসের অফিশিয়াল ওয়েবসাইট রাহুলকে কৃষক হিসাবে ঘোষণা করেছে।
৩. যদিও তিনি তার ব্যক্তিগত সম্পর্ককে মিডিয়ার নজর থেকে দূরেই রাখেন, তবে তাঁর নাম দুটি বিদেশী মহিলার সাথে যুক্ত করা হয়েছে।২০১২ সালে, খবরে বলা হয়েছিল যে রাহুল গান্ধী প্রয়াত মোহাম্মদ জাহির শাহের নাতনী নোয়েল জাহিরের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। তাঁর নামটি ভেরোনিক কার্টেলির সঙ্গেও যুক্ত হয়েছিল, যার সঙ্গে তাঁরা দেখা হয়েছিল ১৯৯০-এর দশকে কেমব্রিজে।
৪. আমেঠি নির্বাচনী অঞ্চল, যা কিনা গান্ধী পরিবারের নিজস্ব নির্বাচনী কেন্দ্র হিসাবে পরিচিত, সেই অঞ্চলে রাহুল গান্ধী নির্বাচনে গেরে গিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন।
৫. দিল্লির বুকে ঘটে যাওয়া জঘন্য নির্ভয়ার ঘটনার পরে, রাহুল গান্ধী প্রচারের অলক্ষ্যেই নির্যাতিতার পরিবারের দেখাশোনা করেছেন। এমনকি তিনি নির্ভয়ার ভাইকে তার পাইলট প্রশিক্ষণ কোর্সটি সম্পূর্ণ করতে সহায়তা করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.