Odd বাংলা ডেস্ক: এই রাজ্যের সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। আরসি সিক্স মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিকে এইরাজ্যের মামলায় জামিন পেলেও ভিনরাজ্যের মামলায় এখনও জামিন পাননি দেবযানী। ফলে তাঁকে আপাতত থাকতে হবে জেলেই।সারদা আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই রাজ্যে তাঁর বিরুদ্ধে CBI যে মামলা করেছিল তার পরিপ্রেক্ষিতেই জামিন পেয়েছেন দেবযানী। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও অসম এবং ভুবনেশ্বরে দেবযানীর নামে মামলা রয়েছে। সেগুলির জন্য এখনও জামিন পাননি তিনি।





Post a Comment