সাত খাবারে ওজন বেড়ে যাওয়ার ভয় নেই

Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশে চলছে লকডাউন। এই কারণে সবাই একপ্রকার ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। দেখা যাচ্ছে, ঘরে থেকে অনিয়ন্ত্রিত জীবনযাপনে অনেকেরই ওজন বেড়ে যাচ্ছে। কারণ খাওয়া-দাওয়ার ওপরে কারোই কোনো নিয়ন্ত্রণ নেই। বার বার খিদে পাওয়ার প্রবণতা বাড়ছে। তাই হাতের কাছে যখন যা পাচ্ছেন তাই খাচ্ছেন।

তবে যারা স্বাস্থ্য সচেতন তারা ঠিকই নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ওজন বেড়ে যাওয়ার ভয়ে মন চাইলেও কিছু খেতে পারেন না। আবার অনেকে ডায়েট করতে গিয়ে এতই কম খান যে স্বাস্থ্যহীনতার ঝুকিতে পড়েন। কিন্তু এমন সাতটি খাবার রয়েছে যেগুলো আপনি যত খুশি তত খেতে পারেন। এতে ওজন বাড়ার কোনো ভয় নেই।

চলুন তবে জেনে নেয়া যাক সেই সাতটি খাবার সম্পর্কে বিস্তারিত-

পনির

পনিরে প্রোটিন বেশি এবং ক্যালোরি কম। এছাড়াও পনিরে রয়েছে ভিটামিন বি, ক্যালসিয়াম এবং ফসফরাস। তাই নিশ্চিন্তে এটি খেতে পারেন।

পপকর্ন

অন্য কোনো জলখাবারের থেকে পপকর্নে ফাইবারের পরিমাণ বেশি। একদিকে ক্যালোরি কম অন্যদিকে ঘনত্ব বেশি। তাই পেটে অনেকটা জায়গা নিয়ে নেয় এটি। একবার এটি খেলে পেট ভর্তি থাকে অনেকক্ষণ।

চর্বিহীন মাংস

প্রোটিনে ভর্তি থাকে চর্বিহীন মাংস। তৃপ্তির পরিমাপেও অনেক ওপরে থাকে এই খাবার। গবেষণায় দেখা গেছে, মধ্যাহ্নভোজনের সময়ে চর্বিহীন মাংস খেলে নৈশভোজের সময়ে সেই ব্যক্তি অন্য দিনের তুলনায় ১২ শতাংশ কম পরিমাণের খাবার খাবেন।

স্যুপ

গবেষণায় দেখা গেছে, স্যুপ খেলে আপনার খিদে অনেক কমে যাবে। নিয়মিত স্যুপ খাওয়া ওজন কমাতেও সাহায্য করবে। তবে পরিষ্কার ঝোল ঝোল স্যুপ অনেক বেশি উপকারী, অন্য ধরনের স্যুপের থেকে।

সিদ্ধ আলু

আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে তাই অনেকেই এটা থেকে দূরে থাকতে পছন্দ করেন। কিন্তু আলুসিদ্ধ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো জিনিস। এটা পুষ্টিকর এবং তৃপ্তির মাপকাঠিতেও সবার ওপরে থাকে। একবার আলুসিদ্ধ খেয়ে নিলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।

ডিম

সুস্থ থাকার জন্য আপনার শরীর যেরকম পুষ্টি চায়, সেরকম পুষ্টিই ডিমে রয়েছে। একটা গোটা ডিমে যতটা প্রোটিন থাকে তার অর্ধেক প্রোটিন থাকে তার কুসুমে। ডিমও মানুষের পেট ভর্তি রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, প্রাতরাশে ডিম খেয়ে নিলে সারাদিনে শরীরে ক্যালোরি কম প্রবেশ করে। সারাদিনই পেট ভর্তি থাকবে।

মাছ

বাঙালির অত্যন্ত প্রিয় এই বস্তুটিতে রয়েছে ওমেগা ৩ ফ্যাট এবং প্রোটিন। তৃপ্তির পরিমাপে অনেক পুষ্টিকর খাবারের থেকেই ওপরে থাকে মাছ। মাছ একবার খেয়ে নিলেও পেট অনেকক্ষণ ভর্তি থাকে। ডিমের মতো মাছ খেয়ে নিলে শরীরে কম পরিমাণে ক্যালোরি যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.