ফেলে দেয়া চালধোয়া জলেই মিলবে পাঁচ উপকারিতা

Odd বাংলা ডেস্ক: রান্নার আগে চাল ধুয়ে নিতে হয়, এই বিষয়টি সবারই জানা। তবে চাল ধোয়া হলেও এই চালধোয়া জল ফেলেই দেন সবাই। জানলে অবাক হবেন যে, এই চালধোয়া জলেরও রয়েছে অনেক কার্যকারিতা।

তাই এবার থেকে আর চালধোয়া জল ফেলে না দিয়ে সংরক্ষণ করুন। আপনার ত্বক থেকে স্বাস্থ্য সব কিছুরই খেয়াল রাখবে এই জল। চালধোয়া জল কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে রোজ তা ব্যবহার করতে পারবেন। চলুন এবার জেনে নেয়া যাক চালধোয়া জল থেকে কী কী উপকারিতা মিলবে-

>>  ত্বকে সংক্রমণ থাকলে দিনে অন্তত দুইবার ১৫ মিনিট করে এই জলে স্নান করুন।

>> ডায়রিয়ারও পথ্য চালধোয়া জল। এক গ্লাস পনিতে সামান্য লবণ মিশিয়ে তা খেয়ে নিন।

>> বাইরে থেকে ফিরে ফ্রিজে রাখা ঠাণ্ডা চালধোয়া পনিতে মুখ ধুয়ে নিতে পারেন। তাতে ত্বক তরতাজা হবে।

>> এই জলে আট রকমের অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা মানুষের স্বাস্থ্য ভালো রাখে। তাই চালধোয়া জল খেতেও পারেন।

>> ব্রণের সমস্যায় চালধোয়া জল খুবই উপকারী। তুলোয় করে এই জল দিয়ে ব্রণের ওপরে লাগিয়ে রাখুন। এর ফলে ব্রণ তাড়াতাড়ি সেরে যাবে।

>> চুল ভালো করে শ্যাম্পু করুন। এরপর কন্ডিশনারের মতো চুলে চালধোয়া জল লাগান। কয়েক মিনিট তা রেখে ধুয়ে ফেলুন। চালের প্রোটিন চুলের জন্য খুব উপকারী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.