গরু না মহিষ, কোন দুধ আপনার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?
Odd বাংলা ডেস্ক: দুধ না খেলে হবে না ভাল ছেলে... গানের লাইন হলেও একথা কিন্তু আদতে সত্যি। কিন্তু আপনার সন্তানকে গরু না মহিষ কোন দুধ দেবেন, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাকেই বা কোন দুধ দেবেন,তা নিয়ে নিশ্চয় চিন্তিত? আপনার সব দুশ্চিন্তার সমাধান রইল এই প্রতিবেদনে-
গরু এবং মহিষের দুধের মধ্যে পার্থক্য
- ফ্যাট
গরুর দুধে মহিষের দুধের চেয়ে কম ফ্যাট থাকে এবং এর কারণে মহিষের দুধ খুব ঘন হয়। গরুর দুধে ৩-৪ শতাংশ ফ্যাট থাকে, আর মহিষের দুধে ৭-৮ শতাংশ ফ্যাট থাকে।
- প্রোটিন
মহিষের দুধে গরুর দুধের চেয়ে ১০ থেকে ১১ শতাংশ বেশি প্রোটিন থাকে। প্রোটিনের পরিমাণ বেশি হওয়ায় শিশুদের এবং বয়স্কদের মহিষের দুধ পান করার পরামর্শ দেওয়া হয় না। গরুর দুধ সহজে হজম হয় এবং সে কারণেই এটি শিশুদের দেওয়া হয়।
- কোলেস্টেরল
মহিষের দুধে কোলেস্টেরল কম থাকে, তাই এটি পিসিওডি, উচ্চ রক্তচাপ, কিডনিজনিত সমস্যা এবং ওবেসিটিতে যাঁরা ভুগছেন তদের জন্য ভাল বলে প্রমাণিত হয়েছে।
- ক্যালোরি
গরুর দুধের চেয়ে মহিষের দুধে বেশি ক্যালোরি থাকে। আর সেই কারণেই এটা উচ্চ প্রোটিন এবং ফ্যাটসমৃদ্ধ। এক কাপ মহিষের দুধে ২৩৭ ক্যালোরি রয়েছে, এবং এক কাপ গরুর দুধে ১৪৮ ক্যালোরি রয়েছে।
উপরের তথ্য থেকে বলা যেতে পারে যে দুই প্রকার দুধই স্বাস্থ্যের জন্য উপকারী, তবে কার জন্য কোনটি ভাল হবে ,তা নিজেকেই ঠিক করতে হবে।





Post a Comment