নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দীন শাহ, ভর্তি হাসপাতালে
Odd বাংলা ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। ভর্তি রয়েছেন মুম্বইয়ের হাসপাতালে। এখন আপাতত স্থিতিশীল রয়েছেন নাসিরুদ্দিন। সাড়াও দিচ্ছেন চিকিৎসায়।
মঙ্গলবার মুম্বইয়ের খরের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের প্রবীণ অভিনেতাকে। এপ্রসঙ্গে নাসিরুদ্দিন শাহের ব্যক্তিগত সচিব একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ''২৯ জুন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ভালই আছেন তিনি। ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ ঘটেছে। বর্তমানে চিকিৎসা চলছে। বুধ-বৃহস্পতিবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।”





Post a Comment