করোনায় মৃত্যু হলে দিতে হবে ক্ষতিপূরণ, পরিমাণ ঠিক করুক কেন্দ্র: সুপ্রিম কোর্ট

Odd বাংলা ডেস্ক:  করোনায় মৃতদের নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। করোনার জেরে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশপাশি শীর্ষ আদালত এও জানিয়েছে, এই ক্ষতিপূরণ কত হবে, তা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।

কোভিড ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে যে ৪ লক্ষ টাকা দেওয়া সম্ভব না, তা মেনে নিয়েই সুপ্রিম কোর্ট NDMA বা National Disaster Management Authority-কে জানিয়েছে, এমন একটি ব্যবস্থা করা হোক, যাতে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া যায়।

এই নির্দেশ দেওয়ার সময় NDMA-এর আধিকারিকদের ভর্ৎসনাও করে সুপ্রিম কোর্ট। কোভিডে মৃতদের পরিবারকে কত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে আগামী ছ'সপ্তাহের মধ্যে তা ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.