স্বাস্থ্যমন্ত্রকের বিপজ্জনক তালিকায় পশ্চিমবঙ্গ

Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৭,৫৬৬ এবং করোনায় মৃত্যু এক হাজারের নীচে। নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল আজ বলেন, ‘‘দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে। কিন্তু ছ’টি রাজ্যের ১১১টি জেলায় এখনও দিনে শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা উদ্বেগের।’’ যে ছ’টি রাজ্যের কথা ভি কে পল উল্লেখ করেছেন তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে।

মুখ্যসচিবদের চিঠি দিয়ে রাজেশ ভূষণ যে নয়া নির্দেশিকাটি দিয়েছেন, তাতে করোনা মোকাবিলায় পাঁচটি দাওয়াইয়ের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, করোনা পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা— এই পাঁচটি বিষয়ের উপরে প্রবল ভাবে জোর দিতে হবে। এর মধ্যে পরীক্ষা বাড়ানোর উপরে বেশি করে গুরুত্ব দিতে হবে। সংক্রমণের সংখ্যা কমলেও পরীক্ষা যেন কমানো না-হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। এর পাশাপাশি, করোনা চিকিৎসায় স্বাস্থ্য পরিকাঠামোকে সর্বদা প্রস্তুত রাখতে বলেছে স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় উল্লেখ, শয্যা, অক্সিজেন-যুক্ত শয্যা, অক্সিজেন, আইসিইউ-র কোনও অভাব যেন না থাকে তা রাজ্যগুলিকে নিশ্চিত করতে হবে। কোথাও সংক্রমণ বাড়লে দ্রুত কন্টেনমেন্ট জ়োন করতে হবে। তা জারি রাখতে হবে অন্তত ১৪ দিন। নয়া নির্দেশিকা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.