করোনা আবহে ১৫ শতাংশ বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া!

Odd বাংলা ডেস্ক: বাস, অটো, ট্রেন, মেট্রো পরিবেষা না মেলায় জরুরি প্রয়োজনে ভরসা ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাব। কিন্তু এবার সেই ক্যাবে চড়ার ক্ষেত্রেও বাড়ছে খরচ। করোনা আবহে বাড়তে থাকা পেট্রল-ডিজেলের দামের প্রভাব যে দৈনন্দিন জীবনেও পড়বে তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল।আর সেইমতোই এবার বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া। এখন থেকে মোবাইল ফোন থেকে অনলাইনে গাড়ি বুকিং-এ আপনার পকেট থেকে খসবে বাড়তি টাকা।

জানা গিয়েছে, আগে যেখানে প্রতি কিলোমিটারে ১০ টাকা চার্জ নেওয়া হত, সেখানে এখন লাগবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে করা হয়েছে মিনিটে ১ টাকা। অর্থাৎ সবমিলিয়ে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ।

পাশাপাশি বাড়তে থকা জ্বালানির দামের জেরে ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে বাস মালিক ইউনিয়নও। তাদের দাবি, করোনা সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করা হয়েছে ঠিকই। কিন্তু এত কম যাত্রী নিয়ে বাস চালাতে আখেরে লোকসানই হবে বাস মালিকদের। তাই ভাড়া না বাড়ালে সমস্যায় পড়তে হবে তাঁদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.