হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল
Odd বাংলা ডেস্ক: বুধবার সকাল সকালই শোকের খবর বিনোদন জগতে।জনপ্রিয় অভনেত্রী তথা সঞ্চালক মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল প্রয়াত।জানা বুধবার ভোর ৪.৩০টে লাগাদ মারা যান রাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেসময় বাড়িতেই ছিলেন রাজ। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া বা কোনও চিকিৎসা শুরু করতে পারার আগেই মৃত্যু হয় তাঁর।
রাজ এবং মন্দিরার দুই সন্তানও রয়েছে। গত রবিবার ২৭ জুনও বন্ধুদের সঙ্গে বাড়িতে পার্টি করেছিলেন তাঁরা।তাঁর আকস্মিক মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া।





Post a Comment