কাবেরী নদীর পাইপলাইনে ফাটল, প্রতিদিন নষ্ট হচ্ছে ১০লক্ষ লিটার পানীয় জল!


Odd বাংলা ডেস্ক:  ৬ মাস ধরে পানীয় জলের পাইপলাইনে ফাটল। আর তার জেরেই প্রতিদিন নষ্ট হচ্ছে ১০ লক্ষ লিটার পানীয় জল। জানা গিয়েছে, এই পাইপলাইনের মাধ্যমে কাবেরী নদীর জল শিবা আনাইকাট রিজার্ভার থেকে থোরকাডানাহালি শহরে সরবরাহ করা হয়। এর জন্য তিনটি মোটা পাইপলাইন ব্যবহৃত হয়।ফলে এত পরিমাণ জল নষ্ট হওয়ার জেরে চরম ভোগান্তির শিকার বেঙ্গালুরু মানুষ। অবশেষে সেই ফাটল মেরামতের উদ্যোগ নিল বেঙ্গালোর জল সরবরাহ ও নিকাশি বোর্ড। 

বেঙ্গালোর জল সরবরাহ ও নিকাশি বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস আর হেমন্ত কুমার বলেন, '২০০২ সালে এই পাইপালাইন প্রথম তৈরি হয়। দীর্ঘদিন ধরই পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। কিন্তু, খুব দ্রুত মেরামতের ব্যবস্থা হচ্ছে। ৫.৬ কিলোমিটার অঞ্চলে বিস্তৃত এই পাইপলাইনের ফাটল মেরামত করে নতুন পাইপ ও ভালভ বসানো হবে। সে কারণে আমাদের কিছু সময়ের জন্য জল সরবরাহ বন্ধ রাখতে হবে।' 

প্রতিদিনি এত পরিমাণ জল নষ্ট হওয়ার জেরে ব্যাপক সমস্যার মুখে বেঙ্গালুরুবাসী। আগামীদিনে পাইপ মেরামতির কারণে জল বন্ধ থাকার আশঙ্কায় ভুগছেন সকলেই। মনে করা হচ্ছে, বেঙ্গালুরু শহরের যে সমস্ত অংশে কাবেরী ওয়াটার সাপ্লাই স্টেজ-৪-এর জল সরবরাহ হয়, সেখানেই পরিষেবা বন্ধ থাকবে। দু'মাস আগেই এই পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। সেইসময় ফাটলও অনেকটা কম ছিল বলে জানা যাচ্ছে। যদিও কোভিডের জেরেই এই কাজে হাত দেওয়া সম্ভব হচ্ছিল না বলে অজুহাত খাড়া করেছে বেঙ্গালোর জল সরবরাহ ও নিকাশি বোর্ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.