Weight Loss Device: ওজন কমাতে এবার দাঁতে পড়বে তালা, ২ সপ্তাহে ৬ কেজি ওজন হ্রাসের গ্যারান্টি

Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে বেড়ে চলেছে স্থূলতার সমস্যা। ডায়েট করে মিলছে না কোনো রেজাল্ট। দেখা গিয়েছে শেষ বিকল্প হিসাবে সার্জারিকে বেছে নিয়েছে অনেকে। কিন্তু তাতে যে অনেক খরচ। এবার সেই সমস্ত চিন্তা নির্মূল করবে DentalSlim Diet Control নামক ডিভাইসটি। গবেষকদের দাবি এই ছোট্ট ডিভাইসটির মাধ্যমে সার্জারি ছাড়াই দ্রুত ওজন কমবে। এটি এমন একটি ডিভাইস যা কিনা আপনার দাঁতে তালা লাগিয়ে দেবে।

নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই ডিভাইসটি তৈরী করেছেন। ডিভাইসটি দাঁতের মধ্যে ফিক্সড করে দেওয়া হয়। এটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে ব্যক্তি শক্ত খাবার খেতে পারবেন না। স্বাভাবিকভাবেই তাকে তরল খাবার খেতে হবে। আর এভাবেই স্বয়ংক্রিয়ভাবে ওজন হ্রাস পেতে শুরু করবে।

গবেষকদের দাবি ট্রায়ালে এই ডিভাইসটি সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ২ সপ্তাহের মধ্যে সাড়ে ৬ কেজি পর্যন্ত ওজন হ্রাস করতে সক্ষম হয়েছে এই ডিভাইসটি। DentalSlim Diet Control নামক ডিভাইসটির উদ্ভাবক প্রফেসর পল ব্রুনটন বলেছেন যে, ডেন্টিস্টরা এই ডিভাইসটি খুব সহজেই ইনস্টল করতে পারবেন। আবার জরুরিভিত্তিতে তা আবার খুলেও নিতে পারবেন। আর এটি সার্জারির থেকে অনেক সস্তা। এটির কোনও পার্শপ্রতিক্রিয়া নেই বলেও দাবি করা হয়েছে।

যেভাবে ব্যবহার করবেন 

DentalSlim Diet Control নামক ডিভাইসটি একেবারে পেছনের উপর এবং নিচের দাঁতে ইনস্টল করা হয়ে থাকে। এটি একটি চৌম্বকীয় ডিভাইস যা স্ক্রুর মাধ্যমে উপর ও নিচের দাঁতকে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এ কারণে, কোনও ব্যক্তি ২ মিমির বেশি মুখ খুলতে পারে না। গবেষকদের দাবি  এই ডিভাইস ইনস্টল করার পর কথা বলা এবং শ্বাস নিতে কোনও সমস্যা হয়না। 

যদিও এই ডিভাইসের খবর সামনে আসতেই নেটিজেনরা বিরূপ মন্তব্য করতে থাকেন। কেউ বলেন এই নির্যাতন ছাড়া কিছু নয়। আবার কেউ বলেন, এটি ইনস্টল করার পরে ব্রাশ করার সমস্যা হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.