পুজোর আগেই বেরবে টেট-এর রেজাল্ট
Odd বাংলা ডেস্ক: পুজোর আগেই প্রকাশিত হবে ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফলাফল। যে পরীক্ষা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। মঙ্গলবার এমনটাই জানাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট। আর ফলাফল প্রকাশের আগে উত্তর (অ্যানসার কি) প্রকাশ করা হবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে নেওয়া হয়েছিল ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা। যা দিয়েছিলেন প্রায় ২.৫ লাখ পরীক্ষার্থী। তবে কবে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তা নিয়ে ধন্দ ছিল। তারইমধ্যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর আগেই ১০,৫০০ প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হবে। আগামী বছর মার্চের মধ্যে প্রাথমিক স্কুলে আরও ৭,৫০০ শিক্ষক চাকরি পাবেন।





Post a Comment