ডাইনোসরের ভাস্কর্য কিনা প্রাচীন হিন্দু মন্দিরে! নেপথ্যে এ কোন ইতিহাস

Odd বাংলা ডেস্ক: কম্বোডিয়ার বিখ্যাত আঙ্করভাট মন্দির। খ্রিস্টীয় ১২ শতকে এই মন্দিরটি ছিল একটি হিন্দু মন্দির।  জানা যায়, সেসময় খেমের বংশ শাসন করত তৎকালীন কম্বোজ। ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন তারা। আর এই আঙ্করভাট মন্দিরটি নির্মাণ হয়েছিল রাজা সূর্যবর্মণের শাসনকালে। 

এই মন্দিরের ভাস্কর্যে রয়েছে এক বিশেষত্ব। অদ্ভুত সেই ভাস্কর্যে দেখা যায়, ডাইনোসর। হ্যাঁ, ডাইনোসর! এই ভাস্কর্য যে যে দেখতে একেবারে পিঠে কাঁটাওয়ালা তৃণভোজী ডাইনোসর স্টেগোসরাসের মত। 

এখানেও রয়েছে চমক। কারণ, ১৮৭৭ সালে এই প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয় আমেরিকায় কলোরাডোয়। কিন্তু অদ্ভুত বিষয় হল, বৈজ্ঞানিকভাবে এই প্রজাতি আবিষ্কারের অন্তত ৬০০ বছর আগে এই জনপদে উঠে আসে ডাইনোসরের অবয়ব। তাহলে কি কম্বোডিয়ার মানুষ সে যুগেও ডাইনোসরের অস্তিত্ব সম্পর্কে অবহিত ছিল? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। সবটাই এখনও রহস্যময়। তবে কল্পনা নাকি বিস্ময়, এমনই নানা প্রশ্নের উত্তর নিয়ে আজও রহস্যের ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে রয়েছে কম্বোডিয়ার আঙ্করভাট মন্দির।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.