Odd বাংলা ডেস্ক: রিলায়েন্সের ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় (AGM) বক্তব্য রাখতে গিয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি বলেন, ‘‘কর্মীদের টিকাকরণই এখন RIL-এর প্রধান লক্ষ্য ৷ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে দেশের ১১৬টি টিকাকেন্দ্রে ৷
করোনায় মৃত সংস্থার কর্মীর পরিবারকে আজীবন চিকিৎসার খরচ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রিলায়েন্স ৷ করোনায় মৃত কর্মীর সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ দেবে সংস্থা ৷ করোনায় কর্মীর মৃত্যু হলে পরিবারকে ৫ বছর পর্যন্ত বেতন দেওয়া হবে ৷ অভুক্তদের খাবার পৌঁছে দিতে করোনাকালে ‘অন্ন সেবা’ প্রকল্প চালু করেছে রিলায়েন্স ৷ এ ছাড়া RIL-এর উদ্যোগে দেশে ২ হাজারের বেশি কোভিড বেডের ব্যবস্থা করা হয়েছে ৷ ‘মিশন অক্সিজেনে’ সাহায্যের জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন নীতা আম্বানি ৷





Post a Comment