Odd বাংলা ডেস্ক: সালটা ২০১৮। জাতীয় পরিবেশ আদালতে অতিরিক্ত হলফনামা দাখিল করেছিল কলকাতা পুরসভা। তাদের বক্তব্য ছিল হট মিক্সের পরিবর্তে পরিবেশবান্ধব পদ্ধতিতে রাস্তা তৈরি করতে পাইলট প্রজেক্ট শুরু করবে তারা। এ জন্য দ্রুত টেন্ডার ডাকবে পুরসভা। কিন্তু আড়াই বছর পরেও, সেই টেন্ডার পুরসভা ডেকে উঠতে পারেনি!
এদিকে হট মিক্স প্লান্টের পরিবর্তে পরিবেশবান্ধব পদ্ধতিতে রাস্তা তৈরি করতে কলকাতা পুরসভা ও রাজ্য পূর্ত দফতরকে একই সঙ্গে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে মান্যতা দিয়ে পূর্ত দফতর রাস্তা তৈরির কাজে বেশ কিছুটা এগিয়ে গেল। তাঁরা তৈরি করে ফেললো ১৯ কিলোমিটার পরিবেশবান্ধব রাস্তা।





Post a Comment