পরিবেশবান্ধব রাস্তা তৈরি করল রাজ্য


Odd বাংলা ডেস্ক: পরিবেশবান্ধব রাস্তা তৈরি করল রাজ্য সরকার। পরিবেশকর্মীরা জানাচ্ছেন, হট মিক্স প্লান্টের পরিবর্তে পরিবেশবান্ধব পদ্ধতিতে রাস্তা তৈরি করতে কলকাতা পুরসভা ও রাজ্য পূর্ত দফতরকে একই সঙ্গে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে মান্যতা দিয়ে পূর্ত দফতর রাস্তা তৈরির কাজে বেশ কিছুটা এগিয়ে গেলেও ‘গড়িমসি’-র কারণে পুরসভা এখনও তা করেই উঠতে পারেনি।

পূর্ত দফতর সূত্রের খবর, গত বছর মার্চের মধ্যেই খড়্গপুরে ‘হোয়াইট টপিং’ পদ্ধতিতে রাস্তা তৈরি শেষ হয়েছিল। রাস্তার উপরিভাগে পিচের আস্তরণের বদলে তা শক্তপোক্ত কংক্রিট করার পদ্ধতিকেই সহজ ভাবে ‘হোয়াইট টপিং’ বলা হয়। সেই সঙ্গে ওই দফতর রাস্তা মেরামতির কাজে ‘মাইক্রোসারফেসিং’ পদ্ধতি ব্যবহার করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.