সেক্স ট্রাফিকিং-এর সবচেয়ে বড় মার্কেট ফেসবুক, চাঞ্চল্যকর রিপোর্ট

 

Odd বাংলা ডেস্ক: আমেরিকায় চালানো একটি তদন্তে দেখা গিয়েছে সবচেয়ে বেশি সেক্স ট্রাফিকিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে। গতবছর আমেরিকায় হওয়া সবচেয়ে বেশি সেক্স ট্রাফিকিং ও দেহ ব্যবসা হয়েছে ফেসবুকের মাধ্যমে। মোট ঘটনার ৫৯% হয়েছে ফেসবুকের মাধ্যমে। 

2020 Federal Human Trafficking Report বলছে গত বছর মোট ১৪৯৫টি মেয়েকে বিভিন্ন বেশ্যালয় থেকে উদ্ধার করে আমেরিকার ফেডেরাল পুলিশ। যার মধ্যে ১০৯৩ মেয়েই বলেছেন তাদের প্রথম কন্ট্যাক্ট হয়েছে ফেসবুকের মাধ্যমে। তাদেরকে মডেল বা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখিয়ে দেহ ব্যবসায় নিয়ে আসা হয়েছে। আর এখন তারা  ফিরে যেতে পারছেন স্বাভাবিক জীবনে। 

সবচেয়ে সাংঘাতিক বিষয় অনলাইনে সেক্স কন্ট্রাক্ট পাওয়া মোট বিশ্বের মধ্যে ৯৩% আমেরিকায় হচ্ছে। ফেডেরাল রিপোর্টে আরও বলা হয়েছে বিদেশ থেকে আগত শিক্ষার্থীরা যারা নিজেদের কলেজের ফিজ মেটাতে পারছে না তারাও এই পেশায় যুক্ত হয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.