Odd বাংলা ডেস্ক: সত্যি সত্যি মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। তবে অনাগত সন্তানের পিতৃপরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার অভিনেত্রীর বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছে আনন্দবাজর ডিজিটাল। ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই গত কয়েক দিন ধরেই নুসরাত খবরের শিরোনামে। তবে অভিনেত্রী আদৌ সন্তান-সম্ভবা কিনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কোনো ছবির জন্য হয়তো নুসরাত বেবি বাম্প তৈরি করেছেন বলেও টালিউড পাড়ায় খবর ছড়িয়েছিল।





Post a Comment