বলিউডে এবার 'কিল বিল'

Odd বাংলা ডেস্ক: চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউডের প্রখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর বিখ্যাত ছবি ‘কিলবিল’ এর হিন্দি রিমেক করতে চলেছেন। শোনা যাচ্ছে বিখ্যাত এই হলিউড ক্লাসিকের হিন্দি ভার্সনে উমা থারম্যানের চরিত্রে দেখা যাবে বলিউডের কৃতি শ্যাননকে। এটি হতে চলেছে কৃতির প্রথম অ্যাকশন ছবি। কৃতি ছাড়াও আরো দুজন বড় অভিনেত্রীর নাম এই ছবির সঙ্গে যুক্ত হতে পারে। প্রসঙ্গত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিলবিল ছবির হিন্দি রিমেকে সত্য অনেকদিন আগেই কিনে রেখেছিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী। 

লকডাউনে তিনি এবং অনুরাগ একইসঙ্গে চিত্রনাট্যের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। জানা যাচ্ছে যে টারান্টিনোর মূল ছবিকে ট্রিবিউট জানিয়েই হিন্দি চিত্রনাট্যে সেজে উঠছে। হলিউড পরিচালকদের মধ্যে টারান্টিনো অনুরাগ কাশ্যপের অত্যন্ত প্রিয় একজন পরিচালক। কৃতি আপাতত ‘আদিপুরুষ’ এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তাকে সীতার ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে নিখিল দ্বিবেদী ‘নাগিন’এর অ্যাডাপটেশনে নতুন ছবি তৈরির পরিকল্পনা করছেন। তার ছবি মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। এইসব ছবির কাজ শেষ করে তবেই ‘কিলবিল’ এর হিন্দি রিমেক ফ্লোরে যাবে বলে মনে হয়।

 একটি সূত্র জানাচ্ছে ইতিমধ্যেই পরিচালকদের সঙ্গে কৃতি শ্যাননের এক প্রস্থ কথা হয়ে গেছে। শোনা যাচ্ছে কৃতি রাজি হয়েছেন। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কৃতির নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.