বৃহস্পতিবারের আকাশে ধরা দেবে 'স্ট্রবেরি মুন'

Odd বাংলা ডেস্ক: বছরের শেষ সুপার মুন দেখা যাবে বৃহস্পতিবার। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। অন্যদিনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদকে। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ 'স্ট্রবেরি মুন' হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে এ চাঁদের। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত। মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মরশুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সে কারণে এসময়ের সুপারমুনকে তারা স্ট্রবেরি মুন নামকরণ করেছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়লে হয় চন্দ্রগ্রহণ। এসময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় লাল রঙের দেখায় চাঁদ। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি। তবে ভারতীয় উপমহাদেশ থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.