ভারত সরকার চিন্তায়, বাড়ছে মায়ানমার হতে অনুপ্রবেশ

Odd বাংলা ডেস্ক: মায়ানমারে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত। এর মাঝেই সেই দেশের গণতন্ত্রকামীরা ভারতে অনুপ্রবেশ করছে। সুত্রের খবর অনুযায়ী প্রায় ১৬,০০০ মায়ানমারের নাগরিক ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে বসবাস করছে। মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড এই তিনটি রাজ্যে কাতারে কাতারে মায়ানমারবাসী বসবাস শুরু করেছে। এক্ষেত্রে তাদের ওই রাজ্যের স্থানীয় নাগরিকরা সাহায্যও করছে। 

বিশেষত মিজোরামে স্থানীয় নদীর পাশে কার্যত একটা বিরাট সংখ্যায় মায়ানমারবাসীদের দেখা গিয়েছে। অনুপ্রবেশ না আটকালে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছে ভারত সরকার। কারণ মায়ানমারে এখন সেনা অভ্যুত্থান চলছে। আর সেখানে এই গণতন্ত্রকামীদের বিষয়টা সম্পুর্ণ আভ্যন্তরীন। তাই ভারত চাইছে এই অনুপ্রবেশকারীদের সেই দেশে ফিরিয়ে দিতে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.