Odd বাংলা ডেস্ক: এতদিন আপনার বাড়ির সিলিন্ডার কোন কোম্পানি থেকে আসবে ঠিক করে দিত সরকার। এবার সেই ক্ষমতা অর্পণ করা হল আপনার হাতেই। আপনি কোন কোম্পানি সিলিন্ডার ব্যবহার করবেন সেটা আপনি বেছে নিতে পারবেন অ্যাপের সাহায্যে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বিবৃতি প্রকাশ করে বলে, 'এখন থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন যে কোন ডিস্ট্রিবিউটারের থেকে তাঁরা এলপিজি সিলিন্ডার রিফিল করাতে চান। আপাতত পাইলট ফেজে এই প্রকল্পটি চালু করা হবে চণ্ডীগড়, কোইম্বাতোর, গুরুগ্রাম, পুণে এবং রাঁচিতে।
মোবাইল অ্যাপ বা কাস্টোমার পোর্টাল থেকে যখন এলপিজি রিফিল বুক করা হবে, সেখানে ডিস্ট্রিবিউটারদের একটি তালিকা থাকবে এই প্রকল্প চালু করা হলে। পাশাপাশি এই তালিকায় ডিস্ট্রিবিউটারদের পারফর্ম্যান্স এবং রেটিং দেওয়া হবে।





Post a Comment