Odd বাংলা ডেস্ক: একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে। যখন মোদী সরকার মমতা সরকারকে কার্যত কপি করে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কথা ভাবছে। তখন মোদী সরকারকে কার্যত পিছনে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্টারস্ট্রোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বিতর্ক রয়েছে এই রাজ্যে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে কৃষকদের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল। বার্ষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে খবর। এতদিন বছরে ৫ হাজার টাকা করে পেতেন কৃষকরা। এবার থেকে পাবেন বার্ষিক ১০ হাজার টাকা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment