Odd বাংলা ডেস্ক: সোমবার সংসদীয় কমিটির আলোচনায় তুলোধনা করা হল কেন্দ্রীয় সরকারকে। সরকারের পক্ষে দাবি করা হয়, অতিমারি ও লকডাউন সত্ত্বেও দেশের আর্থিক পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালু রয়েছে। বাড়ার ইঙ্গিত দিয়েছে জিডিপি। ওই অতিমারির আবহে বিশ্বের অনেক দেশের তুলনায় ভারতের অর্থব্যবস্থা ভাল অবস্থায় রয়েছে। যদিও ওই যুক্তি মানতে চাননি কমিটির চেয়ারম্যান ও কংগ্রেস নেতা আনন্দ শর্মা। সূত্রের মতে, তিনি বৈঠকে বলেন দেশে লকডাউনের কারণে অধিকাংশ কল-কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত হয়েছে, বহু মানুষ চাকরি হারিয়েছেন। তাই দেশের আর্থিক অবস্থা ভাল অবস্থায় রয়েছে এ কথা মোটেই বলা যায় না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment