আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চালু করতে হবে 'ওয়ান নেশন ওয়ান রেশন' ব্যবস্থা: সুপ্রিম কোর্ট
Odd বাংলা ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এবার রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অবিলম্বে চালু করতে হবে 'ওয়ান নেশন ওয়ান রেশন' ব্যবস্থা।শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা কার্যকরী করতে হবে এবং একইসঙ্গে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে একটি পোর্টাল তৈরির কথা বলা হয়েছে। যার মাধ্যমে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
পাশাপাশি, এদিন শীর্ষ আদালত জানায়, প্রতিটি রাজ্যে করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন চালাতে হবে। যতদিন না পর্যন্ত মহামারী শেষ হচ্ছে, ততদিন এই কিচেনগুলিতেই খাবার পেতে পারবেন শ্রমিকরা। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশনের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিতে। কোনও বিশেষ স্কিম তৈরি করে শুকনো খাদ্যদ্রব্য শ্রমিকদের মধ্যে বিতরণ করার জন্যও উদ্যোগ নিতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে।





Post a Comment