হাসপাতালে কালবেলার স্রষ্টা


Odd বাংলা ডেস্ক: সাহিত্যিক সমরেশ মজুমদার অসুস্থ। বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই তাঁকে। জানা গিয়েছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল তাঁর। ফলে পরিবারের তরফে কোনওরকম ঝুঁকি না নিয়েই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সাহিত্যিক সমরেশ মজুমদারের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। এ দিন হাসপাতালে ভর্তির পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে দেখেন। সাহিত্যিকের  চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.