Odd বাংলা ডেস্ক: গত শুক্রবার যে মামলার শুনানিতে তিনি ভার্চুয়াল ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সোমবার সেই মামলার বিচারের দায়িত্ব ছাড়তে গিয়েই তিনি হাই কোর্টের কর্মপদ্ধতির সমালোচনা করেছেন। শুক্রবারের নির্দেশে বিচারপতি ভট্টাচার্য জানিয়েছিলেন, অসমাপ্ত মামলাটি যেন পরবর্তী কাজের দিনে তালিকার প্রথমে রাখা হয়। এ দিন মামলার তালিকা হাতে পেয়ে বিচারপতি দেখেন, সেই মামলাটি তালিকায় রাখা হয়নি।
তিনি কোর্ট অফিসারকে এ ব্যাপারে খোঁজ করতে বলেন এবং জানতে পারেন, তাঁর অজ্ঞাতেই মামলাটি বিচারের জন্য অন্য একটি ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে নিয়মমাফিক কিছু জানানো হয়নি বলে নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি। নির্দেশে তিনি এ-ও উল্লেখ করেছেন যে, দীর্ঘ ২৫ বছরের আইনজীবী জীবনে এবং কয়েক বছরের বিচারপতি জীবনে তিনি বিচার ব্যবস্থার নিয়মকানুন ভাঙতে শেখেননি।





Post a Comment