'রাজ কুন্দ্রার হাত ধরেই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে এসেছি', বিস্ফোরক দাবি পুনম পান্ডে-শার্লিন চোপড়ার
Odd বাংলা ডেস্ক: সফট পর্ন কেসে আগেই নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আরও এক প্রযোজক ছিলেন তালিকায়। ২৬ মার্চ সফট পর্নোগ্রাফি মামলায় মহারাষ্ট্রে সাইবার সেল রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে। একইদিনে একতা কাপুরেরও বয়ান রেকর্ড করা হয়। এর আগেই শার্লিন চোপড়া এবং পুনম পান্ডো মহারাষ্ট্র সাইবার সেলকে জানান, রাজ কুন্দ্রার হাত ধরেই তাঁরা অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন।
শুধু তাই নয়, শার্লিন চোপড়াকে প্রত্যেক প্রজেক্টের জন্য ৩০ লক্ষ টাকা করে দিতেন রাজ। রাজের হয়ে শার্লিন এমন ১৫ থেকে ২০ টি প্রজেক্টে কাজ করেছিলেন। এমনই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন পর্নোগ্রাফি ছবি তৈরি করতেন। শুধু তাই নয় তা বিভিন্ন অ্যাপের মাধ্য়মে ছড়িয়ে দিচ্ছিলেন। ২০২১ এর ফেব্রুয়ারি মাসে এই অভিযোগ দায়ের হয়। সেই মামলার প্রধান অভিযুক্ত রাজ কুন্দ্রাকে এবার গ্রেফতার করা হল।
এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারের খবর সামনে আসতেই প্রকাশ্যে এল ফেব্রুয়ারি মাসে দেওয়া অভিনেত্রী মডেল সাগরিকা সোনা সুমন-এর একটি ভিডিও।একটি সাক্ষাত্কারে তিনি একাধিক অভিযোগ এনেছেন রাজ কুন্দ্রার বিরুদ্ধে।সাগরিকা দাবি করেছেন,২০২০র অগস্ট মাসে একটি ওয়েব সিরিজে অভিনয়ের অফার তাঁকে দিয়েছিলেন প্রযোজক রাজ কুন্দ্রা।তাঁর দাবি, ভিডিও কলের মাধ্যমে অডিশন নেওয়া হয়েছিল তাঁর। যে ৩ ব্যক্তি তাঁর অডিশন নিয়েছিলেন, তাঁদের মধ্যে রাজ কুন্দ্রাও ছিলেন। অডিশনে তাঁকে পোশাক খুলতে বলা হয়।





Post a Comment