কারা লাল-নীল বাতি ব্যবহার করতে পারে, তালিকা দিল পরিবহণ দফতর

Odd বাংলা ডেস্ক: একের পর এক নীলবাতি ও লালবাতি লাগানো ভুয়ো আধিকারিকের  সন্ধান পাওয়া যাচ্ছে রাজ্যজুড়ে। তারই জেরে এবার ব্যবস্থা নেওয়া হল রাজ্য পরিবহণ দফতর  তরফে। দেখা গিয়েছে সাম্প্রতিক সময়ে বেশকিছু ভুয়ো সরকারি আধিকারিক (Fake IAS/IPS) নীল বাতি বা লাল বাতি লাগিয়ে একাধিক প্রতারণার কাজ করে চলেছেন। এদের মধ্যে ধরাও পড়েছেন অনেকে। রাজ্যজুড়ে এখনও জারি রয়েছে ধর-পাকড়। এবার তাই পরিবহন দফতর থেকে ২০১৪ সালের নোটিফিকেশন পুনরায় পুলিশ কে পাঠিয়ে জানিয়ে দেওয়া হল কারা কারা গাড়িতে লাল বাতি বা নীল বাতি ব্যবহার করতে পারবেন

পুনরায় প্রেরিত এই তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মোট ১৯ ধরনের পদাধিকারীরা তাঁদের গাড়িতে কী ধরনের বাতি ব্যবহার করতে পারবেন তা বলা হয়েছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশেই ২০১৪ সালের ১৯ জুন এমন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের পরিবহন দফতর। যা সুপ্রিম কোর্টের নির্দেশের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। মূলত সাত বছর আগের নির্দেশিকা আবারও পাঠিয়ে কলকাতা পুলিশকে ফের নতুন করে স্মরণ করিয়ে দিল পরিবহন দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.