PEGASUS: মঙ্গলবারও পেগাসাস ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ

Odd বাংলা ডেস্ক: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন নিয়ে ক্ষোভ তো ছিলই, বিরোধীদের হাতে নতুন অস্ত্র এখন পেগাসাস (Pegasus)। সোমবার বাদল অধিবেশনের শুরুর দিনেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে বিরোধীদের। সংসদ শুরুর আগে বিরোধীদের কাছে ‘শান্তিপূর্ণ পরিবেশ’ বজায় রাখার আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু সেই আবেদন বিফলে গিয়েছে।

বাদল অধিবেশনের প্রথম দিনই বিরোধীদের চেঁচামেচিতে উত্তাল হয় সভা৷ প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠলে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা৷ বারবার মুলতুবি হয়ে যায় অধিবেশন। সন্ধ্যেয় এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি একটি বিবৃতিতে জানান, বিক্ষোভ প্রদর্শন করে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের অগ্রগতিকে রুখে দেওয়া যাবে না। বাদল অধিবেশন দেশকে নতুন দিশা দেখাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.