কলকাতায় পেট্রোল সেঞ্চুরি পার

Odd বাংলা ডেস্ক: বুধবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা ও ডিজেলের দাম ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ এর জেরে দিল্লি ও কলকাতায় ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ এছাড়াও একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল ৷ ৪মে-র পর থেকে লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ চলতি বছরে এখনও পর্যন্ত পেট্রোলের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর জেরে দেশের প্রায় ১০-এর বেশি রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই ১১ টি রাজ্যের মধ্যে সামিল রয়েছে রাজস্থান, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তামিলনাড়ু ও লাদাখ ৷ দেশের মধ্যে রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ৷


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.