বিশ্বের সবচেয়ে ধনি ব্যক্তি Amazon-কর্তা, সম্পত্তির মূল্য ১,৫৬,৯৮,৯৭,০০,০০,০০০ টাকা
Odd বাংলা ডেস্ক: বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় সবার প্রথমে স্থান দখল করে নিয়েছে অ্যামাজন-কর্তা জেফ বোজোস। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২১১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৫৬,৯৮,৯৭,০০,০০,০০০.০০ টাকা। মঙ্গলবার আমাজনের প্রতিদ্বন্দ্বী সংস্থা মািক্রোসফট-এর সঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ের একটি চুক্তি বাতিল করে পেন্টাগন (Pentagon)।ফলে আমাজনের শেয়ার ৪.৭ শতাংশ বৃদ্ধি পায়। আর তাতেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হন জেফ বোজেস। এই তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Inde)।
এর আগে জানুয়ারি মাসে একটি র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছিল ব্লুমবার্গ। সেই ব়্যাঙ্কিং অনুযায়ী Tesla-কর্তা এলন মাস্ক (Elon Musk) ছিলেন প্রথমে। সেই তথ্য অনুযায়ী এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ২১০ বিলিয়ন ডলার। এর পরেই ছিলেন অ্যামাজন-কর্তা। এর পর মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমাজনের শেয়ারের পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি সপ্তাহের সোমবারই আমাজনের সিইও বা চিফ একজিকিউটিভ অফিসারের পদ থেকে সরে দাঁড়ান ৫৭ বছর বয়সি জেফ বেজোস। তবে সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। প্রায় ২৭ বছর আমাজনে রয়েছেন জেফ বেজোস। বর্তমানে তাঁর কাছে সংস্থার প্রায় ১১ শতাংশ শেয়ার রয়েছে।





Post a Comment