১২ বছর বয়সেই লক্ষ্যভেদ! বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু
Odd বাংলা ডেস্ক: ১২ বছর বয়সে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের শিরোপা অর্জন করল ভারতীয় বংশোদ্ভূত দাবাড়ু অভিমন্যু মিশ্র। বুধবার বুদাপেস্টে এই কীর্তি গড়ে আমেরিকার অভিমন্যু। রাশিয়ার সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিল অভিমন্যু। কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। অভিমন্যু গ্র্যান্ড মাস্টার হল ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে। আগেই ২৫০০ এলো রেটিং পার করেছিল অভিমন্যু।
দাবা সংস্থার ওয়েবসাইটে লেখা হয়, ‘বুধবার অভিমন্যু ওর ছোট কেরিয়ারের গুরুত্বপূর্ণ জয়টা পেল। কালো ঘুঁটি নিয়ে ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ এলো রেটিং টপকে যায় সে।’
বর্তমানে বুদাপেস্টে রয়েছেন অভিমন্যু। সেখানেই গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন তিনি। তবে সেখান থেকে ফিরে আসার আগে এটাই ছিল শেষ সুযোগ। সেটাকেই কাজে লাগাল অভিমন্যু। সব বাধা পার করে এই যুদ্ধ চক্রব্যূহ ভাঙল সে।





Post a Comment