BREAKING NEWS: রেড রোডে পাঁচিল ভেঙে ফুটপাথে মিনিবাস, জখম ১২!


Odd বাংলা ডেস্ক: রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। আহত অন্তত ১২ জন। হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস রাস্তার ধারে রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারে। বাসের নীচে আটকে যান এক বাইক আরোহী। পরে তাঁকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার ফলে বাসের ভিতরে সিট দুমড়ে-মুচড়ে গিয়েছে। ভেঙে পড়েছে জানলার কাচ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও। সবাই মিলে আহতদের বাস থেকে বার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার তীব্রতায় রাস্তার ধারের একটি রেলিং সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে খবর। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে তিনটি ক্রেন। তা দিয়েই বাসটি সরানোর কাজ চলছে। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি বেশ জোরে ছিল। হঠাৎ করে উল্টো দিক থেকে এক বাইক আরোহী এসে পড়ায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় চালক নিজেও আহত হয়েছেন বলে খবর। যদিও ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে গিয়েছেন বলেই অভিযোগ স্থানীয়দের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.