ঝড়ের গতিতে ১০০টি দেশে ছড়িয়ে পড়ল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, কাঁপছে বিশ্ব


Odd বাংলা ডেস্ক:  চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে প্রথম পাওয়া যায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ। Sars-Cov-2 এর একাধিক মিউটেশনের ফলে এই ভাইরাস প্রজাতিটি আগের থেকেও শক্তিশালী হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে মুহুর্তের মধ্যেই বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস প্রজাতিটি।

করোনাভাইরাসের থেকে এই মিউটেন্ট প্রজাতিটি ২ থেকে ৩ গুণ বেশি সংক্রমক। ভারত, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ফের হানা দিয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্টটি। GISAID পরিসংখ্যান থেকে জানা গিয়েছে ভারতে ২২৪টি জিনোম সিকোয়েন্সের মধ্যে ৬৭ শতাংশ ক্ষেত্রে ডেল্টা যোগ রয়েছে। 

এই GISAID হল Global Initiative on Sharing All Influenza Data, যেখানে ভাইরাসের সব জিনোম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়। সেই সূত্রেই জানা গিয়েছে ৭৮টি দেশে করোনার ডেল্টা প্রজাতি হানা বাড়ছে। গত চার সপ্তাহে ব্রিটেন ও সিঙ্গাপুরের ৯০ শতাংশ ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সে ডেল্টা প্রজাতি লক্ষ্য করা গিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "২৯ জুন ২০২১ পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশ ডেল্টা প্রজাতির ঘটনা নথিবদ্ধ করেছে। ক্রমশ বেড়েছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির ঘটনা। তাই এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়া যাবে না ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.