চামচ দিয়ে উধাও হবে ব্রণ!

Odd বাংলা ডেস্ক: ১. চোখের ফোলাভাব কমায়: সারা রাত দু’টো চামচ ফ্রিজে রেখে দিন। সকালে চামচের পিছনের দিক দিয়ে চোখের নীচের অংশের ফোলাভাবের উপরে হালকা চাপ দিয়ে চামচ দু’টিকে নাকের দিক থেকে বাইরের দিকে নিয়ে আসুন। চোখের নীচে জমে থাকা জল সরে যাবে এবং ফোলাভাব কমবে।

২. চোখকে আকর্ষণীয় করতে: মাস্কারা প়ড়ার সময় একটা চামচ নীচে রাখুন। এতে চোখের চারপাশে লেগে যাওয়ার ঝুঁকি থাকে না।  সহজে খুব সুন্দরভাবে মাস্কারা লাগানো যায়,  একই ভাবে উপরের চোখের পাতায় মাস্কারা লাগানোর সময়ও চামচ ব্যবহার করুন।

৩. আইল্যাশের সুন্দর আকার দিতে: চোখকে আকর্ষণীয় করে তুলতে হলে আইল্যাশকেও সঠিক আকার দেওয়া প্রয়োজন। কার্লড আইল্যাশ পাওয়ার জন্য একটা চামচকে সামান্য গরম করে তার কিনারা দিয়ে আস্তে আস্তে  আইল্যাশের উপরে চাপ দিয়ে পিছন থেকে সামনের দিকে আনুন। যতটা কার্লড চান আঙুলের মাধ্যমে ততটা আইল্যাশ বাঁকিয়ে নেবেন এই সময়।

৪. পোকা কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে: পোকার কামড়ে অনেক সময় ত্বক ফুলে যায় আর ব্যাথা হয়।  হাতের কাছে কোনও ওষুধ না থাকলে চামচ ব্যবহার করতে পারেন। প্রথমে ফ্রিজে রেখে টামচটাকে ঠাণ্ডা করে নিন।

৫. ব্রণ সারাতে: চামচ দিয়ে কখনও ব্রণ সারানোর চেষ্টা করেছেন? না করলে চেষ্টা করে দেখুন একবার।

ঈষৎ উষ্ণ জলে প্রথমে চামচ ডুবিয়ে রাখুন কিছু ক্ষণ। জলের তাপমাত্রা পেয়ে গেলে চামচের উল্টো দিক ব্রণর উপরে রাখুন। চামচটা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত এই ভাবেই রাখবেন।

৬. সুন্দর ভ্রু পেতে: এ ক্ষেত্রেও চামচের উল্টো দিক বাইরের দিকে রেখে ভ্রু বরাবর চামচ টাকে ধরুন। চামচের কিনারা পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.