টিকার দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী!
Odd বাংলা ডেস্ক: করোনা টিকার দুই ডোজই নেওয়ার পরেও করোনার কবলে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। শনিবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ হওয়ার কারণে করোনার র্যাপিড টেস্ট করান তিনি। রিপোর্ট পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগে পর্যন্ত হোম আইসোলেশনে থাকবেন তিনি।
এদিকে শুক্রবার বরিস জনসনের সঙ্গেও দেখা করেছেন তিনি। তবে বরিস জনসন আইসোলেশনে থাকবেন কি না তা জানা যায়নি।প্রসঙ্গত, এর আগে একবার করোনা আক্রান্ত হয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বরিস জনসন।
সাজিদ জাভিদ গত জুন মাসে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নানা সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন।





Post a Comment