ফেল করেছিলেন আলবার্ট আইনস্টাইন! তারপর ইতিহাস
Odd বাংলা ডেস্ক: হারতে হারতে জয়ী একজন মানুষ। একথা পৃথিবীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের ক্ষেত্রেও খাটে। জুরিখ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি প্রথমবার ফেল করেছিলেন। তখন কি কেউ ভেবেছিল সেই ছেলেটিই টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচিত হবেন?
তাই বলতে হয় কেউই জানে না জীবন কখন, কোথায় এবং কোন দিকে মোড় নেবে। এজন্য আমরা যখন কোথাও হেরে যাই, তখন সফলতার শীর্ষে থাকা মানুষগুলোর সফলতার পেছনের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া উচিত। জীবনে সবসময় লড়াই করে কেবল জিততেই হবে এই ধারণা ভুল। পৃথিবীতে শূন্য কেবল নিজের জীবনের অর্থ শূন্য করে দিতে আসে না। আসে জীবনকে পূর্ণ করে দিতে। লড়াই করে হারতে শেখাটাও গুরুত্বপূর্ণ। কারণ, লড়াই শিখতে হলেও হারতে হয়। যাদের জীবনে হারার কোনো গল্প নেই, তাদের জীবনে সাফল্যেরও কোনো গল্প নেই। সত্যিকারের যোদ্ধা তারাই যারা হারতে হারতে যুদ্ধ করে শেখে। কারণ একমাত্র তারাই কখনো জিততে জিততে হেরে যান না।





Post a Comment