করোনা আবহে এই বিশেষ দিন উপলক্ষ্যে খুলছে বেলুর মঠ

Odd বাংলা ডেস্ক: করোনা ঠেকাতে কড়াকড়ির মধ্যেই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের দরজা। আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন,  সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা।

এর আগে বিভিন্ন সময় বন্ধ রাখা হয়েছে বেলুর মঠ। প্রসঙ্গত, রাজ্যের মধ্যে করোনা আতঙ্কে সবার প্রথম মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বেলুর মঠ কর্তৃপক্ষই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.