সব্জি বিক্রেতা সেজে ঘুরে বেড়াচ্ছিল পাকিস্তানি গুপ্তচর, গ্রেফতার করল পুলিশ

Odd বাংলা ডেস্ক: সব্জি বিক্রেতার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে গুপ্তচর। গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছে পাকিস্তানের হাতে। গোপনসূত্রে খবর পেয়ে রাজস্থানের পোখরান থেকে হাবিব খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।  বুধবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীতে আনা হয়। জানা গিয়েছে, সামান্য সবজি বিক্রেতার ছদ্মবেশে ভারতীয় সেনার গোপন তথ্য পড়শি দেশের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা ISI-এর হাতে তুলে দিত তথ্য। জানা গেছে, সব্জি বিক্রেতার ছদ্মবেশে জওয়ানদের সঙ্গে ভাব জমিয়ে গোপন তথ্য জেনে নিত। পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিত দেশের সেনাবাহিনীর তথ্য। দিল্লিপুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই হাবিব খানের গতিবিধি খেয়াল রাখত দিল্লি পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.