এবার কাটমানি নিতে CARD মেশিন নিয়ে হাজির তৃণমূল নেতা


Odd বাংলা ডেস্ক: কাটমানি তোলার বিষয়ে এবার ভয়ানক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা  জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে বাসিন্দাদের মধ্যে। এদিন তাঁরা এলাকায় বিক্ষোভও দেখান। বাসিন্দাদের অভিযোগ, ১০০ দিনের কাজও এলাকায় ঠিকঠাক হয় না। অন্যদিকে যেটুকু কাজ হয় সেখানেও আবার তোলাবাজির অভিযোগ। ১০০ দিনের কাজ দেওয়ার বিনিময়ে তৃণমূল নেতাকে কাটমানি দিতে হচ্ছে। এদিকে সেই কাটমানি নেওয়ার জন্য একেবারে সোয়াইপ মেশিন নিয়ে শ্রমিকদের বাড়িতে চলে যাচ্ছেন সংশ্লিষ্ট নেতা ও তার সঙ্গীরা। অভিযোগ এমনটাই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন তৃণমূল নেতা নাকি একেবারে কার্ড সোয়াইপ করার মেশিন নিয়ে হাজির হচ্ছে বাড়িতে। এবং তাদের কার্ড থেকে টাকা কেটে নিচ্ছে অনলাইন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.