স্বপ্নে টিকটিকি দেখলে কী হয়, জানেন


Odd বাংলা ডেস্ক: আপনি কি স্বপ্নে টিকটিকি দেখেছেন? জানেন এর অর্থ কী? টিকটিকির আধ্যাত্মিক অর্থ, তুমি যে স্বপ্ন পূরণ করতে এসেছ, তার প্রতি বিশেষ মনোযোগ দাও। কেউ হয়ত জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে ব্যর্থ হয়ে অন্য দিকে ছুটছে বা পথভ্রষ্ট হয়েছে বা যে লক্ষ্যে এগিয়ে গিয়েছিল তার অনেক আগেই থেমে গিয়েছে। তাকে বলা হচ্ছে এগিয়ে চলো, থেমে থেকে বিপথে যেও না।

যখন কেউ বার বার টিকটিকির স্বপ্ন দেখে, তার মানে সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তাকে আধ্যাত্মিক জগৎ জানিয়ে দিচ্ছে, আমরা তোমার পাশে আছি, তুমি ভয় পেও না, এগিয়ে চলো। তোমার ভিতরে যে ক্ষমতা আছে তাকে সঠিক ভাবে কাজে লাগাও এবং পরিশ্রম কর, তা হলেই সাফল্য পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.