কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, প্রবল বর্ষণ উত্তরবঙ্গেও
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
অন্যদিকে, আগামী ৫ দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা জলমগ্ন হতে পারে।
west-bengal-weather-update-today-rain-forecast-in-kolkata-and-north-bengal





Post a Comment