মহাকাশ ভ্রমণে যান বিনামূল্যে, সিট জানলার ধারেই!
Odd বাংলা ডেস্ক: মহাকাশ ভ্রমণের যাওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে জাগুন। আপনার বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন এবার সফল করার বন্দোবস্ত করবে ব্রিটিশ স্পেস ট্যুরিজম কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। আবেদনকারীদের মধ্যে দুই জনকে কোম্পানির বাণিজ্যিক স্পেস ফ্লাইটে মহাকাশে পাঠাবে রিচার্ড ব্র্যানসনের কোম্পানি। এতদিন শুধুমাত্র সেরা নভোচারীই মহাকাশে যাওয়ার সুযোগ পেতেন। কিন্তু, এবার থেকে বাণিজ্যিক ফ্লাইটে যে কোনও সাধারণ মানুষও মহাকাশে পাড়ি দিতে পারবেন।
আপনি এই প্রতিযোগিতা জিতলে নিজের সঙ্গে একজনকে নিয়ে যেতে পারবেন মহাকাশে। এই যানে আপনাকে জানলার পাশে বসার সুযোগও দেওয়া হবে। যেখানে বসে আপনি মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও, মহাশূন্যে নিজেকে ভাসতেও দেখতে পারবেন। আর তারই জন্য যানের মধ্যে থাকবে একটি আয়না।
কিন্তু এই প্রতিযোগিতায় কে বা কারা অংশ নিতে পারবেন?>এক্ষেত্রএ আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ওমেজ কোম্পানির কর্মচারী অথবা কোম্পানির সঙ্গে কোনও ভাবে যুক্ত যে কোনও মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
>মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তিকর তালিকায় থাকা দেশের নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এই দেশগুলি হল আফগানিস্তান, বাহামা, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, কুইবেক প্রদেশ (কানাডা), কম্বোডিয়া, চাদ, চিন, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, মিশর, এল সালভাদোর, ঘানা, গুয়াতেমালা, গিনি, হাইতি, হন্ডুরাস, ইরান, ইরাক, ইতালি, জামাইকা, লেবানন, মালি, মায়ানমার, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, পানামা, পেরু, সিঙ্গাপুর, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া (ইউনাইটেড রিপাবলিক), থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, উগান্ডা, ইউক্রেন, ভেনিজুয়েলা, ইয়েমেন, জিম্বাবুয়ে।
>এছাড়াও, কোনও দেশের স্থানীয় আইন এই অভিজ্ঞতাকে বেআইনি বললে সেই দেশের নাগরিকরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
কীভাবে অংশ নেবেন?
মহাকাশে যাওয়ার এই ঐতিহাসিক ফ্লাইটে জায়গা পেতে omaze.com/space ওয়েবসাইট খুলুন। এবার দু-ভাবে আপনার আবেদন জমা করতে পারবেন। আবেদন জমা দেওয়ার সময় আপনি চাইলে আর্থিক সাহায্য করতে পারেন (যা আপনার প্রতিযোগিতা জেতার সম্ভাবনাকে বাড়াবে না)। এছাড়াও, চাইলে বিনামূল্যেও আবেদন জানানো যাবে। এখন Enter without the contribution সিলেক্ট করুন। এবার ফর্ম ফিল আপ করুন এবং নিজের ইমেল দিয়ে দিন।
এবার 'Submit Entry' অপশনটি সিলেক্ট করুন। একজন সর্বোচ্চ 6,000 বার নাম নথিভুক্ত করতে পারবেন। যত বেশি বার নাম নথিভুক্ত করবেন আপনার জেতার সম্ভাবনা ততটাই বাড়বে।





Post a Comment