ইয়েসি ও পাবুর ঘর আলো করে এল নতুন অতিথি

Odd বাংলা ডেস্ক: ইয়েসি ও পাবু এখন খুব খুশি। এদের ঘরে এসেছে নতুন অতিথি। আপনারা হয়তো ভাবছেন কার কথা বলছি। আরে ইংসি ও পাবু হল রেডপান্ডা দম্পতি। দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদারা কনজারভেশন ব্রিডিং সেন্টারে একটি রেডপান্ডার জন্ম হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রেডপান্ডা ইয়েশি একটি শাবকের জন্ম দিয়েছে। শাবকের বাবা পাবু। বর্তমানে মা ও শাবক ভালো রয়েছে। এনিয়ে চলতি মরশুমে সেখানে পঞ্চম রেডপান্ডার জন্ম হল।

পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের অধিকর্তা ধরমদেও রাই জানান, রেডপান্ডার প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখানার গোটা দেশে পরিচিতি রয়েছে। তোপকেদারায় নতুন শাবকের জন্ম তাঁদের কাছে গর্বের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.