সুখবর, টিকার একটি ডোজ নেওয়া থাকলেই বেড়াতে যেতে আর কোনও বাধা নেই
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেয় মমতা সরকার। পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত গণপরিবহন। তবে ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে রাজ্য। গড়িয়েছে অটো-বাস-ক্যাবের চাকা। তবে এখনএ বন্ধই লোকাল ট্রেন। তবে আমজনতার জন্য পর্যটনকেন্দ্রগুলির দ্বার খুলে দেওয়া হয়েছে। নতুন করে সংক্রমণ যাতে না বাড়ে, সেই কারণে বাধ্যতামূলক করা হয়েছে বেশ কিছু নিয়ম।
দিঘা, তারাপীঠ, শান্তিনিকেতন, দার্জিলিং, ডুয়ার্স কিংবা বকখালির মতো অতি পরিচিত এই পর্যটনস্থলে যেতে বাধ্যতামূলক করা হয়েছিল ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট অথবা আরটি পিসিআর টেস্টের রিপোর্ট। এগুলো ছাড়া মিলছিল না হোটেল। আর এতেই অনেকেই বাতিল করছেন ভ্রমণের প্ল্যান। কারণ, এখনও বহু মানুষেরই করোনার দুটি ডোজ নেওয়া হয়নি। ফলে তাঁদের আরটি পিসিআর টেস্ট করাতে হচ্ছে,যার খরচ প্রচুর। আর সেকথা ভেবেই ট্যুর বাতিল করছেন অনেকেই।





Post a Comment