দুর্গাপুর ব্যারেজের ওপর যান চলাচলে নিষেধাজ্ঞা

Odd বাংলা ডেস্ক: দুর্গাপুর ব্যারাজের সেতুতে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিল বাঁকুড়া জেলা প্রশাসন। ব্যারাজের মেরামতির কারণেই এই নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আজ থেকে আগামী সোমবার, এই পাঁচদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। তবে দমকল, অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

তৈরি হওয়ার ৬৬ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার পুরনো সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজের ওপর ওই সেতু ব্যবহার করে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়া যায়। আপাতত ৫ দিন এই সেতু একদিন বন্ধ রাখা হবে। জেলার সেচ দফতর সূত্রে খবর, ১৯৫২ সালে শুরু হয় দামোদরের ওপর সেতু নির্মাণের কাজ। ১৯৫৫ সালে শুরু হয় সেতুর ওপর দিয়ে যান চলাচল।নিয়ম অনুযায়ী, ৬০ বছর পর সিমেন্ট দিয়ে ঢালাই করা সেতুর স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও ৬৬ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার তা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.