মহেশতলায় স্যানিটাইজার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্রমশ ছড়াচ্ছে আগুন
Odd বাংলা ডেস্ক: মহেশতলার রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে বলে খবর।শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে দমকলের ৪ টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। তবে এখনও আয়ত্তে আসেনি পরিস্থিতি। রাসায়নিক কারখানা হওয়ার কারণেই দ্রুত ছড়াচ্ছে আগুন। পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো বেগ পেতে হচ্ছে কর্মীদের।
সূত্রের খবর, যে কারখানায় আগুন লেগেছে, তার পিছনেই রয়েছে একটি নারকেল তেলের কারখানা। ওখানকার শ্রমিকরা জানাচ্ছেন, ওই কারখানায় একটি বড় তেলের পাত্র রয়েছে। সেটিতে যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে।
দমকলমন্ত্রী সুজিত বসু ফোনে রোবট আনার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। এলাকাটি শিল্পতালুক হওয়ায় আশেপাশে আরও অনেক কারখানা রয়েছে। প্রত্যেকটি কারখানায় দাহ্য পদার্থ রয়েছে বলে অনুমান। ফলে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুন দ্রুত ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। যত সময় যাচ্ছে, ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। কারখানার ভিতর থেকে আগুন ঠিকরে বেরিয়ে আসে। গলগল করে ধোঁয়া বেরিয়ে আসে। মোট ৩টি কারখানা কার্যত জতুগৃহের চেহারা নিয়েছে।
স্থানীয়রা দাবি করছেন, এই আগুন জল দিয়ে নেভানো সম্ভব হবে না, ফোমের ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।





Post a Comment